গোলাপগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৭:৪৪:০৫ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় ও আপলিফট ইউ ডালাস ইউনাইটেড এসোসিয়েশন এবং ডিএমভি স্পোর্টস কাউন্সিল এর যৌথ অর্থায়নে দিনব্যাপী দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইউএসএস এর কমিউনিটি লিডার অব ডিএমডি মোস্তাক হোসেইন ও গ্রেটার হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্টাতা মো. আমিনুর রশিদ মাসুদ।
অনুষ্ঠানে ফ্রি চক্ষু সেবা প্রদান করেন সিলেট ক্যাকো সেন্টারের এম.বি.বি.এস (এনই এমসি) ডা: এ কে এম শাহ রিয়াদ, বেগম রোকেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সিলেট ফ্যাকো সেন্টারের ডা. লিমন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল হাসান ইমরান ও কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল উদ্দিন বেলাল, আলি আহমদ লিপু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার জালাল আহমদ, সমাজসেবক ফাহাদ আহমদ, শিপাক হোসাইন, কামরুল আহমদ, দিদার আহমদ, শামসুল হক জুন্নাহ, খালেদ আহমদ, মুনতাজুর রহমান নাফি, আল আহবাব, তুহিন আহমদ, মারওয়ান আহমদ ও সিজান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান এবং ছানি পড়া রোগীদের নির্নয় করেন। ক্যাম্পে প্রায় ৩৫০ জনের অধিক রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি





