জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ ঝুঁকিতে পড়বে : জামায়াত আমীর

প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ১০:২০:২৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এ আহ্বান জানান শফিকুর রহমান।

জামায়াত আমীর আরও বলেন, কোনোভাবে কারও কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান (সেনাবাহিনী) বিতর্কিত হোক, তা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যেকোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। এ পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। সংঘাত এবং কাদা-ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই সমুচিত হবে না বলে মনে করেন ডা: শফিক। ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সমস্যা যত বড়ই হোক, আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধান পৌঁছানো সম্ভব। এ জন্য সরকারকে সর্বদলীয় বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি।

জামায়াতের আমীর আরও বলেন, সংস্কারের একটি রূপরেখা ও নির্বাচনের একটি রোডম্যাপের কথা আমরা শুরু থেকে বলে আসছি। কিন্তু তা এখনো জনগণের সামনে আসেনি। আমরা সরকারকে আহ্বান জানাব দ্রুত জনগণের সামনে এ দুটি বিষয়ে রোডম্যাপ তুলে ধরার জন্য। তাহলে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে।

মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দরকে স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন জামায়াত আমীর। মানবিক করিডরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেন তিনি। অথবা বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উত্তম হবে বলে জানান। চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলেন, এই বন্দরের ওপর নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু। প্রধান বৈদেশিক বাণিজ্যের ৭০ ভাগ এ বন্দরের ওপর নির্ভরশীল। সুতরাং বন্দর ব্যবস্থাপনার কোনো বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার সমীচীন হবে না। বিষয়গুলো ভেবে চিন্তে অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করে, এ বিষয়ে কী করা যায়, সেই বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত।

জাতীয় নির্বাচনের বিষয়ে জামায়াত আমীর বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা শুরু থেকে মেনে নিয়েছি। আমরা জামায়াতে ইসলামী শুরু থেকে সহায়তা করে আসার চেষ্টা করছি। সরকারকে সহযোগিতা করতে অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান জামায়াত আমীর।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ মজলিশে শুরার বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ

বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ

জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

সর্বশেষ সংবাদ
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top