জিয়ার শাহাদাতবার্ষিকীতে মহিলা দলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ১০:২৭:৩৮ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। শুক্রবার বিকেলে সিলেট নগরীর উপশহর এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা দলের দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট জেলা মহিলা দল নেত্রী নুরুন্নাহার ইয়াসমিন, বিলকিস আত্তার, জলি পুরকায়স্থ, জান্নাত জামান চৌধুরী, রুজিনা বেগম, রিমা বেগম, রোমানা বেগম, সায়রা বেগম ও শাপলা বেগম প্রমূখ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার ঘোষণার মধ্যদিয়ে দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সম্মুখ সমরে সশস্ত্র যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন। দেশের ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। শহীদ জিয়া ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি





