মাধবপুরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:৪৪:১১ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানার নোয়াপাড়া গ্রামে সেনা সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৪২)কে আটক করেছে। বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া গ্রামে শাহ আলমের বাড়িতে অভিযান করে সেনা সদস্যরা। এ সময় তার বাড়ি থেকে ২৫০ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ১ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। শাহ আলম নোয়াপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ধৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাদি হয়ে মাধবপুর থানায় মামলা করেছে। পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





