জার্মানীতে ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভলান্টিয়ার সিলেটের সিদ্দিক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৮:৩৬:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আগামী ১৬-২৭ জুলাই জার্মানীতে অনুষ্ঠিতব্য ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০২৫ গেইমসে ভলান্টিয়ার হিসেবে যোগ দিচ্ছেন সিলেটের আবু বক্কর সিদ্দিক। উক্ত গেমসে যোগ দিতে শীঘ্রই দেশ ছাড়ছেন তিনি।
মো. আবু বক্কর সিদ্দিক সিলেটের বাসিন্দা এবং কাতার প্রবাসী একজন বাংলাদেশি ভলিউন্টিয়ার। ২০২১ সালে কাতারে আমির কাপ দিয়ে তার ভলিউন্টিয়ারিং-এ যাত্রা শুরু হয়। এরপর ফিফা আরব কাপ-২০২১, ফিফা বিশ্বকাপ-২০২২ কাতার, ফুটবল এশিয়া কাপ (AFC) ২০২৩ সহ কাতারের বিভিন্ন লোকাল ইভেন্টে ভলিউন্টিয়ার হিসেবে পারফরমেন্স করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক পরিসরে ২০২৩ সালে আমেরিকায় ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০২৩ নিউইয়র্কে (FISU WORLD UNIVERSITY 2023 LAKE PLACID NEWYORK, USA) তে ভলিউন্টিয়ার হিসেবে কাজ করেন।
অতীতের অভিজ্ঞতা ও ভলান্টিয়ারিংয়ের ধারাবাহিকতায় এবার জুলাই মাসে জার্মানিতে অনুষ্ঠিত FISU WORLD UNIVERSITY 2025 GAMES এ ভলিউন্টিয়ারিংয়ে যোগ দিচ্ছেন তিনি।
এ ব্যাপারে আবু বক্কর সিদ্দিক বলেন, একজন বাংলাদেশী হিসেবে নিজেকে তথা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্য সম্মানের বিষয়। ২০২১ সালে আমরা কয়েকজন কাতার প্রবাসী বাংলাদেশী ভলিউন্টিয়াররা মিলে বাংলাদেশি ভলিউন্টিয়ারস কাতার (BVQ) প্রতিষ্ঠা করি। এর মাধ্যমে আমরা কাতারসহ বিভিন্ন দেশের ভলিউন্টিয়ার কার্যক্রমের তথ্য শেয়ার করি, একে অপরকে সহায়তা করি এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিদেশের মাটিতেও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করি। আমার স্বপ্ন, দেশের বাইরে থেকেও বাংলাদেশকে গর্বের সাথে উপস্থাপন করা এবং তরুণ প্রজন্মকে ভলিউন্টিয়ারিংয়ের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার দিকে উদ্বুদ্ধ করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং দেশের সম্মান বাড়াতে পারি।





