গাজায় ৩৬০ চিকিৎসক গ্রেপ্তার, মানবেতর অবস্থায় আটকরা
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৯:০৫:৫৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৩৬০ জন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং তারা ‘করুণ ও মানবেতর জীবনযাপন করছে’। সোমবার এই তথ্য জানায় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আটক চিকিৎসকদের অনুপস্থিতিতে হাজার হাজার আহত ফিলিস্তিনিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়, ‘বন্দী চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে দখলদারদের আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।’
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ১ হাজার ৪০০ স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কর্মীকে হত্যা করেছে।





