শহীদ সাংবাদিক এটিএম তুরাব পদক বিতরণ ও আলোচনা সভা আজ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৭:০০:৫৬ অপরাহ্ন
পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সিলেট প্রেসক্লাবের সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, এটিএম তুরাব স্মৃতি পদক প্রদান ও দোয়া মাহফিল। আজ শনিবার দুপুর ১২টায় সিলেট প্রেসক্লাবের আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব কর্মসূচিতে সাংবাদিকসহ সকলের উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি







