কালিবাড়ি ফুটবল লীগ সিজন-২ এর ফাইনাল
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৯:২৭:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি ফুটবল সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার কালিবাড়ি ফুটবল মাঠে এ ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে ট্রাইবেকারে জয়লাভ করে এ.এনএফ এফসি। এর আগে এ.এনএফসি ও এলিভেন সোলজারের মধ্যকার নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে গড়ায় খেলা। এতে এ.এনএফসি ৪-২ গোলে এলিভেন সোলজারকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান।
কালিবাড়ি ফুটবল ক্লাবের সভাপতি রজন মিয়ার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, আরমান আহমদ, সদস্য হেলাল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দিন, পাঠাগার সম্পাদক ফারুক আহমেদ, সাংবাদিক মইন উদ্দিন মিলন প্রমুখ। খেলায় ধারাবিবরণী দেন ওয়াহিদ রেজা ও মাষ্টার জসিম উদ্দিন বনিক।





