লোন এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৮:৩৬:১১ অপরাহ্ন

সিলেট বিভাগাধীন উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের উপজেলা সমবায় অফিসার, পরিদর্শক ও সহকারী পরিদর্শকবৃন্দদের নিয়ে দিনব্যাপি আইডিএসডিপিএস এর আওতায় কম্পোনেন্ট ই-কমার্স ও লোন এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরস্থ ই.এ চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক সাইয়্যেদাতুন নেছা এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে ঢাকা সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধন জেবুন নাহার ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি





