জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

লণ্ডনে ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৫:৫৪:১০ অপরাহ্ন

লণ্ডন সংবাদদাতা:

সাংবাদিক, সমাজসেবী ও কবি কে এম আবু তাহের চৌধুরী রচিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘রঙের দুনিয়া’র প্রকাশনা অনুষ্ঠান ৩০ জুলাই বুধবার পূর্ব লণ্ডনের কমার্সিয়েল রোডস্থ লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হয় ।

বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ মান্নানের সভাপতিত্বে এবং লেখক-সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইউম মিয়া তালুকদার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, বৃটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, ব্রেন্ট কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান মাওলানা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা।

সভায় লেখকের সামাজিক ও কমিউনিটির কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন লেখক-গবেষক ড: মোহাম্মদ আবুল লেইছ। কাব্যগ্রন্থের উপর পর্যালোচনা করেন আবু সুফিয়ান চৌধুরী। লেখকের পরিচিতি তুলে ধরেন সাংবাদিক সাঈদ চৌধুরী ও লেখকের উপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি শিহাবুজ্জামান কামাল।

অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার হামিদ হোসেইন আজাদ, ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক রহমত আলী, ইউকে বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট রেজা ফয়সল আহমদ চৌধুরী শোয়েব, একাউন্টেন্ট নাসির উদ্দিন ও ডঃ এম এ আজিজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী কে এম আবু তাহের চৌধুরী সমাজ ও কমিউনিটির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। সমাজসেবার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও কাব্যচর্চার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মেয়র লুৎফুর রহমান বিগত নির্বাচনে তাঁকে ও এসপায়ার পার্টিকে সহযোগিতা করায় ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, কে এম আবু তাহের চৌধুরী ৪০ বছর আগে সিলেট থাকতে সাংবাদিকতা শুরু করেছিলেন। আজও তিনি সাংবাদিকতা ও কাব্য চর্চা অব্যাহত রেখেছেন। সমাজের কল্যাণে তাঁর অবদান অপরিসীম।

শাহগীর বখত ফারুক বলেন, অনন্য প্রতিভার অধিকারী কে এম আবু তাহের চৌধুরী জেরুজালেম সফরকালে আল আক্বসা মসজিদ সম্পর্কে তাৎক্ষণিক লম্বা কবিতা লিখে সবাইকে অবাক করেছিলেন। তিনি রঙের দুনিয়া কাব্য গ্রন্থের বহুল প্রচার কামনা করেন।

লেখক কে এম আবু তাহের চৌধুরী তাঁর বক্তব্যে প্রকাশনা উদযাপন কমিটি ও সকল অতিথিদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শায়েখ সালেহ আহমদ হামিদী। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলার সাঈদ আহমদ, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, কাউন্সিলার ব্যারিস্টার মোস্তাক আহমদ, কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না, কাউন্সিলার কবির আহমদ, কাউন্সিলার সাবিনা আক্তার, ব্যারিস্টার আব্দুস শহীদ, কাউন্সিলার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার মুজিবুর রহমান, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাবেক কাউন্সিলার শাহ আলম, সাংবাদিক মহিউদ্দিন আফজাল, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, প্রভাষক আব্দুল হাই, কমিউনিটি নেতা আব্দুল মুকিত, মইনুল ইসলাম খান, একে জিল্লুল হক, ফয়সল আহমদ আখন্দ, যুবনেতা সায়েম রহমান, কবি আবু হোসেন, এমদাদ তালুকদার এমবিই, ফারুক মিয়া, সাংবাদিক শোয়েব কবির, সাংবাদিক খালেদ মাসুদ রনি, সাংবাদিক আব্দুর রশীদ, ডাঃ সাংবাদিক গিয়াস উদ্দিন আহমদ, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, এডভোকেট আবু মাসুদ, ইঞ্জিনিয়ার আবু আক্কাস চৌধুরী, যুবনেতা জুবেল বেলাল, নারী নেত্রী শাহিনা চৌধুরী, লেখক সাদেকুল আমিন, কবি নোমান চৌধুরী, মাওলানা নুরুল হক, ডাঃ উম্মে মুনিরা চৌধুরী, মিছবাউর রহমান চৌধুরী ও ইকবাল চৌধুরী প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ

বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ

জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার

জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার

সর্বশেষ সংবাদ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top