জামায়াত আমীরের খোঁজ নিলেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ৮:৩৪:২০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার বেলা সাড়ে ১২টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হন।
প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
হাসপাতালে তাঁরা ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের আশু সুস্থতা কামনা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সিলেট মহানগরী আমীর ও আমীরে জামায়াতের ছোট ভাই মুহাম্মদ ফখরল ইসলাম।





