বিবিসিসিআই-লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৯:২৩:১৬ অপরাহ্ন

সংবাদদাতা: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের দুটি ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব টিম।
রোববার দুপুরে পূর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে জমে উঠেছিল দিনব্যাপী টুর্নামেন্ট আয়োজন। যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন বৃটিশ-বাংলাদেশ চেম্বার্স অব কমার্স (বিবিসিসিআই) এবং বৃটেনের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যরা মুখোমুখি হয়েছেন এই খেলায়।
কমিউনিটির এই দুই সংগঠনের প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য লন্ডন ছাড়া ও অন্যান্য শহর থেকে উভয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুহিব চৌধুরী সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিনসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





