হবিগঞ্জে মাদক কারবারি কালা রঞ্জন আটক
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৮:০৬:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ থেকে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার পলাতক আসামী কালা রঞ্জনকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার (৮ আগস্ট) রাতে হবিগঞ্জ সদর উপজেলার কালারবাজার রেলওয়ে কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ঐ এলাকার অশোক কুমারের ছেলে। শনিবার (৯ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম।
র্যাব জানায়, আটক কালা রঞ্জনের বিরুদ্ধে চোলাই মদ তৈরিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হবিগঞ্জ দায়রা জজ আদালতের এক মামলায় ৩ বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ-ের রায় হয়েছে। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। আটকের পর তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





