হবিগঞ্জে বিপুল গাঁজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৯:১২:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ থেকে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় একটি সিএনজি অটোরিক্সা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ডোলনা গাজীপুর ইউনিয়নের আয়ুব আলীর ছেলে মোঃ জমির হোসেন (৩৫) ও একই থানার মিরাশি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহদিরকোনা এলাকার মোঃ আবু তাহের মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (২৪)। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।





