র্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৯:১২:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার দিবাগত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মুন্সীবাজার এলাকার চয়নবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম আক্কাছ আলী (৬০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কালেঙ্গা এলাকার আপ্তাব আলীর ছেলে। এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটক আক্কাছ আলীকে কুলাউড়া থানায় হস্থান্তর করা হয়েছে।





