রেলওয়ে স্টেশনে ৩ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৮:২৪:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরী থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার মৃত বাতির মিয়ার ছেলে আব্দুল করিম (৩৫), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আধরা এলাকার আহমদ নগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মিরাজ আহমদ (৩৫) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার রাজনগর এলাকার মৃত সুশীল দাসের ছেলে নয়ন দাস (৫৪)।
সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টীম রেলস্টেশন এলাকায় তীর শিলং জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে আদালদে সোপর্দ করা হয়েছে।





