বড়লেখায় ৭ পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৮:১০:৪৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার চানপুর গ্রামের হাবিবুর রহমান ও জামিল আহমেদ, কেছরিগুল গ্রামের মাতাব আলী, আব্দুল কালাম ও তেরাব আলী, তাজপুর বাঘাটিকর গ্রামের আবুল কালাম ও শামছুন নাহার। বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





