মদীনা মার্কেটে ৪ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৮:২৩:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং থানার কুশিয়া খাগাউড়া গ্রামের ফজল মিয়ার ছেলে এমদাদ মিয়া (২৩), জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়ার কোরবান আলীর ছেলে রাব্বি আহমদ (২০), শাহপুর তালুকদার পাড়ার বাতির আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫২), বিয়ানীবাজারের টিকরপাড়া বাহাদুরপুর গ্রামের আলম মিয়ার ছেলে বর্তমানে নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার কামরান আহমদ (২৩)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আইনী ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।





