গোয়াইন সীমান্ত থেকে ভারতীয় এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৬:৩০:৪১ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ৪টি ভারতীয় চোরাই অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোর ৬ টায় বিজিবির টহলদল সীমান্তের চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশী চালিয়ে ভারতীয় অবৈধ চার এয়ারগান উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, রোববার রাত আনুমানিক ১ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে চোরাকারবারীবা। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের তাদের অবস্থান পরিবর্তন করে। পরবর্তীতে টহলদল দীর্ঘক্ষণ অবস্থান করার পর চোরাকারবারীরা উক্ত এলাকায় পুনরায় না আসায় চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে বিজিবি। তল্লাশীকালে আনুমানিক সকাল ৬টার দিকে কাটারী নামক স্থান হতে ভারতীয় অবৈধ ৪ টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





