হোটেলে অসামাজিক কাজ, নারীসহ আটক ৯
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৯:০৬:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে ওসমানী হাসপাতাল এলাকার আবাসিক হোটেল ‘বাধন’-এর বিভিন্ন কক্ষে অনৈতিক কর্মকা-ে জড়িত থাকায় ৫ নারী-পুরুষকে আটক করা হয়।এছাড়া একইদিনে বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- হোটেল ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলীল আহমেদ (১৯), মাহি আক্তার (২৫), কলি বেগম (২৩), মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমেদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।





