হবিগঞ্জে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৮:০২:৩৫ অপরাহ্ন

হবিগঞ্জের অলিপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো হাইওয়ে ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ক্যাম্প। রোববার সকাল ১১টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টিলিজেন্স) হারুন-উর-রশিদ হাযারী।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এসময় প্রধান অতিথির বক্তব্যে হারুন-উর-রশিদ হাযারী বলেন, এ অঞ্চল দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছ। এখানে সময়ের ব্যবধানে গড়ে উঠছে বৃহৎ শিল্পাঞ্চল। আমরা আশা করছি কর্মরত শ্রমিকদের নিরাপত্তাসহ যে কোন প্রয়োজনে পাশে থাকা দ্রুত সম্ভব হবে এই ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে। এছাড়া অলিপুরে পরিবহন কেন্দ্রিক যানজট নিত্যদিনের ঘটনা। সে কারণে কর্মঘন্টা নষ্টসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হন এখানকার স্থানীয় অধিবাসীদের মতো মহাসড়কে যাতায়াতকারী আন্ত:জেলা পরিবহনের যাত্রীরা। এখন এই সমস্যা নিরসনে সেবা দেয়ার পথ সুগম হলো হাইওয়ে পুলিশের।
সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: রেজাউল করিম। বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মীর মোদ্দাছ্ছের হোসেন (অপারেশন্স-পূর্ব), হবিগঞ্জে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস, প্রাণআর এফএল এর জেনারেল ম্যানেজার লেঃ কর্ণেল (অবঃ) শেখ জালাল।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহজীবাজার আর্মি ক্যাম্প ক্যাপ্টেন মো: ইমাম হোসেন, হাইওয়ে পুলিশ শায়েস্তগঞ্জ সার্কেল হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, হাইওয়ের পুলিশ সিলেট সার্কেল এর সহকারী পুলিশ সুপার মির্জা মোহাম্মদ সাইজুদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, শায়েস্তগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, তামাবিল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপল কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হোসেন রতন ও সাংবাদিক মিজানুর রহমান সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি





