মাধবপুরে মাদকসহ ২ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৬:১৫:৪৩ অপরাহ্ন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নাজিরপুর গ্রামে সেনা অভিযানে ২২ কেজি গাঁজা, ৯৮ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হল, উপজেলার শাহ্জাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের দুধ ফকিরের ছেলে রমজান ফকির ও একই গ্রামের মধু মিয়ার ছেলে সুজন মিয়া।
মাধবপুর থানার এস আই প্রনয়েল জানান, উপজেলার জালুয়াবাদ গ্রামের রমজান ফকির ও সুজন মিয়া গাঁজা ও ফেনসিডিলের চালান নিজ হেফাজতে রেখে পাচার করছিল। এসময় শাহজিবাজার সেনা ক্যাম্পের টহল সেনাদল গোপনসুত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে নাজিরপুর গ্রামে অভিযান করে মাদকসহ তাদের আটক করে মাধবপুর থানায় সোপর্দ করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহ জানান, তাদের মাদকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।





