জৈন্তাপুর হাইওয়ে পুলিশের হাতে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৯:২৪:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুুরে তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার নাম অমর আলী (৫০)। সে এসএমপির শাহপরান থানাধিন আদর্শ গুচ্ছগ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকায় একটি লোকাল বাস থামিয়ে তল্লাশিকালে বাসযাত্রী অমর আলীকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।





