হবিগঞ্জে সেনা অভিযানে বিপুল মাদকসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৯:২৭:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীর বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোররাত আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান ফকির (২৬) এবং একই গ্রামের মো. মধু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২০)।
পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।





