মৌলভীবাজারে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৭:০৩:৫২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত: ৮ নং ওয়ার্ড মুর্শেদ কাপ ফুটবল বার ফুটবল টুর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান। বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মুক্তাদির আহমদ, মৌলভীবাজার পশ্চিম বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মহিউদ্দিন আহমদ শাহিনসহ অন্যান্যরা।





