শিবগঞ্জ থেকে ৩ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৮:৩০:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জের চাখুম রেস্টুরেন্টের গলিরমুখের পরিত্যক্ত কলোনির ভেতর থেকে জুয়াখেলারত অবস্থায় তাদের আটক করা হয়। তারা সকলেই পেশাদার জুয়াড়ি বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন-মোগলাবাজার থানাধীন কঠালপুর ফকিরপাড়ার ফারুক আহমদের ছেলে শামীম আহমদ (২৬), সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়াগাঁও ছাড়িবন গ্রামের মৃত আরজ আলীর পুত্র আনোয়ার হোসেন (২৫) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিনগর থানার ফান্দাউকা গ্রামের সুবেদ আলীর ছেলে মো. ইব্রাহিম (২৪)। তারা সকলেই বর্তমানে শাহপরান থানাধিন মজুমদারপাড়ায় বসবাস করছেন।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





