শেখঘাট শুভেচ্ছা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৭:৩৬:১০ অপরাহ্ন

৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে সিলেটের শেখঘাটে ‘শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ’ এর আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গ্রাস ল্যান্ড ইনডোর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। এগুলো হলো শেখঘাট এ.বি.ডি. স্টার, শেখঘাট সুপারস্টার, শেখঘাট মাইটি সিক্সার্স ও একতা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী হয় আবু বকর দিপুর নেতৃত্বাধীন দল এবং রানার্সআপ হয় সৈয়দ রাসেল আহমদ পাপলুর দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক খেলোয়াড় মু. ফখর উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক আসাদ, জুলাই আন্দোলনের মহানগর ছাত্র সমন্বয়ক আবু সাঈদ ও মাহবুবুর রহমান। এসময় জুলাই যোদ্ধা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ওলিউর রহমান ও সৈয়দ রাসেল আহমদ পাপলুকে।
সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন তাওসীফ জাওয়াদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল আহমদ পাপলু, প্রচার সম্পাদক আবু বক্কর দিপু, ক্রীড়া সম্পাদক রূপম আহমদ, সদস্য ওমর ফারুক, সিয়াম ও ইশতিয়াক প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিতদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি





