জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি


প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৩:৩৪ অপরাহ্ন

সিসিক কর্মকর্তাদের সাথে জামায়াতের মতবিনিময়

নগরীতে সবধরণের জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় জামায়াতের পক্ষ থেকে বলা হয়- জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সুবিধা পেতে জনসাধারণকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন দিন নানা সংকট ক্রমশই বাড়ছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সিসিক কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

সিসিক কর্মকর্তাবৃন্দ জামায়াত নেতৃবৃন্দের দাবি দাওয়া শুনেন এবং দ্রুততম সময়ের মধ্যে জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, সাবেক ১৬নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুল মুহিত জাবেদ, সাবেক ২৭নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুল জলিল নজরুল ও সাবেক ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন।

সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তাদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান বজ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ জয়দেব বিশ্বাস প্রমুখ।

মতবিনিময়কালে সিসিক কর্তৃপক্ষের উদ্দেশ্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীর বিভিন্ন স্থানে খানা খন্দকে ভরা যান চলাচলের অনুপযোগি গুরুত্বপূর্ণ রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কার করতে হবে। নগরীতে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। দ্রুত বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা উচিত। নগরীর ফুটপাতগুলো হকারদের দখলে চলে যাওয়ায় নগরজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে তাদের জন্য নির্ধারিত লালদীঘিরপার হকার মার্কেটে প্রতিস্থাপনের কার্যকর উদ্যোগ নিতে হবে। নগরীতে মশার উপদ্রব কয়েকগুণ বেড়েছে। দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশক নিধন ও ডেঙ্গুর প্রজণন কেন্দ্র ধ্বংসে অভিযান জোরদার করা উচিত।

তারা আরো বলেন, নগরীর ছড়া, নালা ও খালগুলো পরিস্কারের পাশাপাশি অবৈধ দখলমুক্ত করতে হবে। বর্জ্য অপসারণে গতি বাড়াতে হবে। ড্রেন পরিস্কার করে সেগুলো রাস্তার পাশে তুলে রাখার পর দ্রুত পরিস্কার না করায় ফের ড্রেনে পড়ে যায়। এসব ময়লা দ্রুত অপসারণ করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকার রাস্তার ফ্লাড লাইটগুলো নষ্ট হয়ে আছে। এতে চুরি বৃদ্ধি পাচ্ছে। সকল অচল লাইটগুলো ফের সচল করা জরুরী। নগরীর উপশহর মেইন রোড, ৩২নং ওয়ার্ডের কুশিঘাট, ৩১নং ওয়ার্ডের মুরাদপুর, আম্বরখানা পয়েন্ট ও শিশু উদ্যান সংলগ্ন রাস্তাগুলোর খানা খন্দকে ভরা। এগুলো দ্রুত সংস্কার করতে হবে।সিসিক কর্তৃপক্ষ নিজেদের জনবলসহ নানা সংকট ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে উপরোক্ত দাবী পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
রাজনীতির মঞ্চে লু-হাওয়া

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

সিলেটে হামে এবার যুবকের মৃত্যু

সিলেটে হামে এবার যুবকের মৃত্যু

সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
ইসলামী শ্রমিক আন্দোলন  জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামী শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top