র্যাবের অভিযানে বিপুল নাসির বিড়িসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৯:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার সদর থানাধীন শেরপুর হাইওয়ে সংলগ্ন ওসমানীনগরে গোয়ালাবাজার পূর্বপট্রি এলাকা থেকে বিড়িসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- সিলেটের ওসমানীনগর থানার ইলাশপুর এলাকার মৃত সত্যেন্দ্র করের ছেলে সুব্রত কর (৫৬)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।র্যাব সূত্র জানায়, র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল মৌলভীবাজারের একটি আভিযানিক দল বুধবার বিকেলে মৌলভীবাজার জেলার সদর থানাধীন শেরপুর হাইওয়ে সংলগ্ন ওসমানীনগরে গোয়ালাবাজার পূর্বপট্রি এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৮ লাখ ৭ হাজার ৫০০শ’ শলাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ পাতার বিড়িসহ সুব্রতকে আটক হয়। আসামি ও জব্দকৃত বিড়ি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।





