মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:২০:০২ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার সূত্র জানায়, শিশু সৌরভ দেবনাথ (১০) সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশিদের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। সৌরভ উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের শুভন দেবনাথের ছেলে এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
সৌরভের পিতা শুভন দেবনাথ বলেন, আমার ছেলেকে প্রথমে ব্যথা অনুভব করলে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার ৫ মিনিট পর আমার ছেলে মৃত্যুবরণ করে।





