জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সময়মতো নতুন বই প্রাপ্তি নিয়ে অনিশ্চিয়তা


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮:৩৭ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : বই ছাপানোর ক্ষেত্রে দরপত্রে (টেন্ডার) অনিয়মের কারণে ক্রয়সংক্রান্ত সুপারিশ বাতিল করে দিয়েছে অন্তবর্তী সরকারের ক্রয় কমিটি। কিন্তু এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ফের একই নিয়মে দরপত্র আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

ইতোমধ্যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের পুনঃদরপত্র আহ্বান করা হয়েছে এবং ইজিপি কার্যক্রম চলমান রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে বই ছাপাখানায় যেতে দেড় থেকে দুমাস সময় লাগতে পারে। এতে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চিতয়তা তৈরি হয়েছে।

এনসিটিবির একাধিক কর্মকর্তারা জানান, পুনরায় দরপত্রের কারণে বই ছাপানোর কার্যক্রম স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবে। নিদিষ্ট সময়ের মধ্যে অর্থ্যাৎ ৩০ নভেম্বরের মধ্যে সারাদেশের ৫৮৫ বিতরণ কেন্দ্রে বই পৌঁছানোর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। ফলে ২০২৬ সালের নতুন বর্ষের শুরুতেই শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে তৈরি হয়ে অনিশ্চিয়তা।

জানা যায়, ১৯ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির ৩২তম সভায় নতুন শিক্ষাবর্ষের মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের দরপত্রের অনুমোদন দেওয়া হয়নি। এতে ষষ্ঠ শ্রেণির ৯৭টি দরপত্রের ৪ কোটি ৩২ লাখ বইয়ের ক্রয়মূল্য ছিল ১৮০ কোটি ৪ লাখ টাকা। সপ্তম শ্রেণির ৯৪টি দরপত্রে ৩ কোটি ৯০ লাখ বইয়ের ক্রয়মূল্য ছিল ২০০ কোটি ২০ লাখ টাকা। আর অষ্টম শ্রেণির ৮৯টি দরপত্রে ৩ কোটি ৬৬ লাখ বইয়ের ক্রয়মূল্য ছিল ২২৩ কোটি ১২ লাখ টাকা। এ তিন শ্রেণির ২৮০টি লটের ৬০০ কোটির টাকার ক্রয় সংক্রান্ত সুপারিশ বাতিল করা হয়েছে।

সূত্র জানায়, আগামী বছর বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরের পাঠ্যবই প্রায় ৮ কোটি ৪৯ লাখ ২৫ হাজার এবং মাধ্যমিক স্তরের প্রায় ২১ কোটি ৪০ লাখ বই প্রয়োজন হবে। প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বইয়ের কাজ কয়েকদিনের মধ্যে ছাপাখানায় চলে যাবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের কাজও দ্রুত সময়ে চলে যাবে।

এদিকে দরপত্র বাতিল হওয়া তিন শ্রেণির মধ্যে ষষ্ঠ শ্রেণির দরপত্র আহ্বান করা হয়েছিল ১৯ মে, সপ্তম শ্রেণির ১৫ মে এবং অষ্টম শ্রেণির ২ জুন। বাতিল হওয়ার পর ইতোমধ্যে তিন শ্রেণির (৬ষ্ঠ, ৭ম ও ৮ম) পুনঃদরপত্র আহ্বান করা হয়েছে। আহ্বানের পর ১৪ দিনের মধ্যে দরপত্র উন্মুক্ত করা হবে। এরপর দেড় থেকে দুমাসের মধ্যে সকল কার্যক্রম শেষে বই ছাপা খানায় যাবে। কালক্ষেপনে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ ছাড়াও চলতি বছরও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে প্রায় তিন মাস দেরি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। সেই পরিস্থিতির আলোকে এবার আগেভাগেই বই ছাপানোর কাজ শুরু করেছিল এনসিটিবি। কিন্তু পুনঃদরপত্রে একই শঙ্কা তৈরি হচ্ছে বলে জানায় এনসিটিবির একাধিক কর্মকর্তা।

এ বিষয়ে এনসিটিবির প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, ‘পুনঃদরপত্রের কারণে বই ছাপানোর কাজটা কিছুটা দেরি হতে পারে। তবে সময়মতোই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে আশা করছি।’

জাতীয় এর আরও খবর
বিএসএফের গুলিতে  বাংলাদেশী যুবকের মৃত্যু,  গোলাম পরওয়ারের নিন্দা

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু,  গোলাম পরওয়ারের নিন্দা

নিষিদ্ধ আ.লীগের আরও    ৪০ জন গ্রেপ্তার

নিষিদ্ধ আ.লীগের আরও    ৪০ জন গ্রেপ্তার

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক

পে-স্কেলের গেজেটে  আরও সময় লাগবে, আসছে ৭ পৃথক এসআরও 

পে-স্কেলের গেজেটে আরও সময় লাগবে, আসছে ৭ পৃথক এসআরও 

সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ 
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ 
বিএসএফের গুলিতে  বাংলাদেশী যুবকের মৃত্যু,  গোলাম পরওয়ারের নিন্দা
বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু,  গোলাম পরওয়ারের নিন্দা
নিষিদ্ধ আ.লীগের আরও    ৪০ জন গ্রেপ্তার
নিষিদ্ধ আ.লীগের আরও    ৪০ জন গ্রেপ্তার
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক
পে-স্কেলের গেজেটে  আরও সময় লাগবে, আসছে ৭ পৃথক এসআরও 
পে-স্কেলের গেজেটে আরও সময় লাগবে, আসছে ৭ পৃথক এসআরও 
গোয়াইনঘাটে ঝরে পড়া ৪ কিশোর ফিরল স্কুলে
গোয়াইনঘাটে ঝরে পড়া ৪ কিশোর ফিরল স্কুলে
তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি
তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি
হবিগঞ্জে কিশোরীকে হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জে কিশোরীকে হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড
৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড জমিয়তের কর্মী সম্মেলন
৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড জমিয়তের কর্মী সম্মেলন
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
গোয়াইনঘাটে রোটারি ক্লাবের চারা বিতরণ
গোয়াইনঘাটে রোটারি ক্লাবের চারা বিতরণ
হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রের
৬ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রের
তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ
তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top