লিডিং ইউনিভার্সিটির আন্ত:ক্লাব ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৭:৫৮ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আন্ত:ক্লাব ফুটসাল টুর্নামেন্ট’২৫ সিজন ৩ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী আইন বিভাগের ক্লাব ‘ল মুট কোর্ট’। তারা ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।সোমবার বিকাল ২ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।
সভাপতির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
এডুকেশন হাব এর সার্বিক সহযোগিতায় এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল ৪ টি গ্রুপে অংশ নেয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মাসাদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট সজীব।
স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মো. আসিফুর রহমান দিপু এবং সিএসই বিভাগের শিক্ষার্থী শেখ তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার। এতে আরো বক্তব্য রাখেন এডুকেশন হাবের পক্ষে পরিচালক ও ব্রাঞ্চ ম্যানেজার মুন্না আহমেদ।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালকরা অর্থ ও হিসাবে মোহাম্মদ কবির আহমেদ, লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন ক্লাবের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, স্পোর্টস ক্লাবের সেক্রেটারি আলী আহমেদ মাসুমসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





