পাথরবোঝাই ট্রাকে ফেন্সিডিলসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৫:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পাথরবোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট রোডের বড়শলা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকসহ তাদের আটক করা হয়। এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে পাথরের ভিতর থেকে ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মেহেরপুর জেলার সুবিদপুরের সানোয়ার খানের ছেলে শুভ খান (৩৩) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলিম উল্লাহর ছেলে জামিল আহম্মদ (২১)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





