নগরে পৃথক অভিযানে ১১ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৭:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর পাঠানটুলা ও মোগলগাঁও থেকে তাদের আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌণে ৫টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন শাহী ঈদগাহের সামনে থেকে প্রকাশ্যে শিলং তীর জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার তথ্য সম্বলিত কাগজ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- জালালাবাদ থানাধীন শ্রাবনী আবাসিক এলাকার মো. আবদুর রহিমের ছেলে আশরাফ মিয়া (১৯), গোয়াবাড়ীর মো. কালামের ছেলে কাউছার আহমেদ রনি (২৫), পাঠানটুলা আলামিন রোডের ফজল মিয়ার ছেলে এমদাদ (২২) ও সুবিদবাজার মিতালী গলির আকামত উল্লাহ’র ছেলে আমির আলী (৩৮)।
এদিকে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে শহরতলীর মোগলগাঁও বাজারে সরাসরি জুয়াখেলা থেকে ৭ জুয়াড়িকে আটক করে জালালাবাদ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, জালালাবাদ থানার মোগলগাঁও এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আবু লেইছ (৪৮), মৃত ময়না মিয়ার ছেলে ( আজিজুর রহমান (৪০), মৃত মছদ্দর আলীর ছেলে আব্দুল করিম (৩৮), মৃত আব্দুর রহিমের ছেলে মো. আল আমিন (৩৫), আজুর আলীর ছেলে মো. জমির আলী (৫০), মৃত তজমুল আলীর ছেলে মো. ফয়জুল হক (৩৮), মৃত মখলিছ আলীর ছেলে আজিজুর রহমান (২৮)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ১১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।





