ওসমানী হাসপাতাল থেকে ২ মোবাইল চোর আটক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪২:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারের সামনে থেকে ২ মোবাইল ফোন চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার করইতলা গ্রামের মৃত আছাব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৬) ও সিলেটে বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দুদু মিয়ার ছেলে ইব্রাহিম আলী মাসুম (২৬)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





