ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা বড়লেখার মাহতাব
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৭:০৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বড়লেখার ব্যবসায়ী মাহতাব আহমেদ। মাহতাব আহমেদ বড়লেখা উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবুল হোসেন গিয়াসের ছোট ভাই। মাহতাব আহমেদ শুধু বিএনপির রাজনীতির সাথেই সম্পৃক্ত নন, রাজনীতির পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন তিনি সিলেটের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন।
ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় মাহতাব আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।






