সিলেটে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৯:২৯:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬২ সদস্যের এই কমিটিতে মোঃ জুনেদ আহমদকে আহ্বায়ক ও প্রকৌশলী কামরুল আরিফকে সদস্যসচিব করা হয়েছে।
বুধবার রাতে এনসিপির দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক মো. জুনেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নাজিমউদ্দিন শাহান, যুগ্ম আহ্বায়ক মো. হিফজুর রহমান খান, খো. ইমাম উদ্দিন, এডভোকেট গোলাম আকবর, সাইফুল ইসলাম নজরুল, ব্যারিস্টার মোহাম্মদ আসাদ শহীদ, ডা. মো. আবদুল আহাদ, ডা. সুলেমান খান, সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোশাহিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ফয়সাল আহমদ, আলী হোসেন, মো. সাদি জামানী, কমর রশিদ, সালমান আহমদ শেয়ারলেদ, এডভোকেট নজরুল হক মারা, সদস্য হলেন ওমাইদ আহমদ সুহেল, প্রকৌশলী মসরুক আহমদ চৌধুরী, সৈয়দা হেনা বেগম, ফেরদৌসি বেগম, আসমা বেগম, মো. মোকাদ্দির হোসাইন, মো. ইউনুস আলী, রায়হান আহমদ, তাহমিদুর রশিদ চৌধুরী, জামাল খান, মোহাম্মদ আব্দুল কালিক, সানেহ আহমদ ছুইন, সাইয়্যেদ মোহাম্মদ শারিফ উদ্দিন, নাজমুল ইসলাম চৌধুরী, বাবর আহমদ, মো. সরিবুর ইসলাম খান, সাইফুর রহমান, শাহিন শাহ, মো. কাউসার হাসান, কাউসার আলম সোয়াহ, রবেল মিয়া, মো. শাহাব উদ্দিন, মো. আবুল কালাম আজাদ, মো. মাসুদ আহমদ, মো. মুর্তজা আলী, বুরহান উদ্দিন, তারেক আহমদ, মো. আব্দুর রাজ্জাক, মোহা. মামুন বেগম, কামরুজ্জামান মুর্তজা, ফখরুজ্জামান আহমদ বাচ্চু, নারগিস বেগম, মো. আমির উদ্দিন, মনসুরুল হাসান, আরফাদ কাফিন, হানিফুর রহমান, আলী আকবর, শিল্পী বেগম, করিম আহমদ, মো. ফারুক মিয়া, ড. রুকন আহমদ, শেখ সাদী রাসেল ও সাইফুর রহমান।
উপরোক্ত কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে গঠিত হয়েছে এবং পুনর্গঠনের আগ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে জানা যায়।





