জৈন্তায় সেনা অভিযানে ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৯:৩১:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকসহ একটি নোহা মাইক্রোবাস আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনীর অভিযানে হরিপুর আর্মি চেকপোস্টে ২৭ বীর ইউনিটের সদস্যরা হরিপুর থেকে সিলেটগামী মাইক্রোবাসটিকে চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। তখন তল্লাশী চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ ভারতীয় “POND’S Bright Beauty” ফেসওয়াশসহ একটি মাইক্রোবাস (রেজি নং: ঢাকা মেট্রো-চ-১১-৬২৭২) জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকা। সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, আটক মাইক্রোবাস ও জব্দকৃত কসমেটিক পণ্য সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





