জামায়াত ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে: এড. ইয়াসীন খান
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৬:৪৭:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান বলেছেন, অতীতের ক্ষমতাসীনরা বার বার ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে কিন্তু দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশিত উন্নয়ন কেউ করেনি। গ্রামাঞ্চলে দেশের সিংহভাগ মানুষ বসবাস করেন, কিন্তু ভাঙ্গা রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় এখনো গ্রামের মানুষগুলো পুরনো যুগে বসবাস করছেন। উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাট করা হয়েছে, সীমাহীন দুর্নীতি করা হয়েছে, এই লুটপাট আর অনিয়মের কারণে বর্তমানে চারপাশের এই দুরবস্থা। অতীত ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশ পরিচালনায় দেশপ্রেমিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং জগন্নাথপুর-শান্তিগঞ্জের সকল উন্নয়নের ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য করা হবেনা।
তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিকেলে ৯ নং ওয়ার্ডের পূর্ব কাতিয়া পয়েন্ট ও ৮ নং ওয়ার্ডের নতুন কসবা গ্রামের আজিজ মিয়ার বাড়িতে সন্ধ্যায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি জাবেদ আহমদ এর সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌরসভার সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মুক্তাদির হোসেন টিটু, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আকমল হোসেন, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আক্কাছ, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজ সাজ্জাদ খান, সাবেক ছাত্রনেতা এমরান আহমদ, ডাক্তার রিপন মিয়া, ৮ নং ওয়ার্ডের সহসভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি সফু মিয়া, সেক্রেটারি মাহবুব হোসেন, সহ সেক্রেটারি ফাহিম আহমদ ও সিজিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





