বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৬:৫৩:০৯ অপরাহ্ন

বিয়ানীবাজার থানা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১২টায় পুলিশ সুপারের হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বিয়ানীবাজার উপজেলা সভাপতি শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানী-আল-হানাফী, উপজেলা বিএনপির সভাপতি এড. আহমদ রেজা, সেক্রেটারী সরওয়ার হোসাইন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী হোসাইন আহমদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারী আবুল কাশেম, পৌর জামায়াতের আমীর মাওলানা জমির হোসাইন, সেক্রেটারী সাদুজ্জামান, বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ হীল বাকি, জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা আবুল কাশিম হাবিবি, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমদ ফয়ছল, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসাইন, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি





