মেয়েদের কারিগরী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে: সেলিমা রহমান
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৬:০২:২৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংষ্কার কর্মসূচিতে সব রকম সংষ্কারের কথা, সবার অধিকারের কথা রয়েছে। আমরা ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাই, কিন্তু ৩১ দফার কোনো বিষয়ই মানুষকে বুঝিয়ে বলিনা। আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী ক্ষমতায়নের বীজ বপণ করেছিলেন। তিনি যৌতুকবিরোধী আইন করেছেন, কর্মক্ষেত্রসহ সর্বক্ষেত্রে নারীদের কোটা তৈরি করেছিলেন। নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। মেয়েদের কারিগরী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। নারীরাই একটি পরিবারের উন্নয়নের মুল চালিকাশক্তি।
তিনি শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিভিন্ন অংশীজন সমন্বয়ে ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব এডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বর্তমান ও সাবেক নারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নইমা খন্দকার।
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- মুসলিমা আক্তার চৌধুরী, সুফিয়া আক্তার হেলেন, খোদেজা রহিম কলি, স্বপ্না বেগম, সুফিয়া সোলেমান কলি, নাসিমা আক্তার খান, নুরুন্নাহার, মো. মদিনা আক্তার, হেলেনা চৌধুরী, রেহানা বেগম, মনোয়ারা বেগম, দিবা রানী দে বাবলী, শাহেনা আক্তার, সৈয়দা লাভলি সুলতানা ও নাদিরা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি





