আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ : অ্যাড. এমরান
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৬:০৬:১৮ অপরাহ্ন

সিলেট-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ধানের শীষ বিএনপির প্রতীক, শহীদ জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে ধানের শীষ বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল, আগামী দিনে মানুষের মুক্তির পথও খোঁজে আনবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের হলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং সব সমস্যার সমাধান হবে।
শনিবার সকালে কালিজুরী ইউনিয়নের বুধবারীবাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক জুবের আহমদ এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল মাস্টার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন চৌধুরী কন্যা সাবিনা খান।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আবু তাহের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন রানু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা বিএনপি নেতা দিলাল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমদ অপু, যুবদল নেতা নায়েক ফয়েজ, সুলতান আহমদ বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ ইউপি সদস্য আফিয়া বেগম, সাবেক ইউপি সদস্য পারভীন বেগম ও সুফিয়া বেগম প্রমুখ। এছাড়াও সমাবেশে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





