মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৬:২০:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১২ সাল দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হয়। দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানমালায় রেডিওলজির খুঁটিনাটি সাধারণ মানুষের নিকট তুলে ধরা হয়। এতে হাসপাতালের তত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, রেডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পীসহ অন্যান্য চিকিৎসক, মেডিকেল টেকনোলজিষ্টসহ নার্সিং অফিসার ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।





