জুড়ীতে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৬:৩০:৫০ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ট্রাক ও ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-২৪০৩ এর আওতাধীন জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে মোঃ সিরাজুল ইসলাম বনমালি সভাপতি ও মোঃ কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলা সদরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে চেয়ার প্রতীকে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বনমালি। সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কামরুল হাসান। কার্যকরি সভাপতি পদে বিজয়ী হয়েছেন নিজুল আহমদ। বাসগাড়ি প্রতীকে তিনি ৩৬৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে গরুরগাড়ি প্রতীকে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাবিব মিয়া। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন টিপু মিয়া। সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলাম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহিবুল ইসলাম। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন জুয়েল আহমদ। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবেল মিয়া। কার্যনির্বাহী সদস্য তিনটি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুছ, রাসেল আহমদ ও মোঃ ফয়াজ মিয়া। শ্রম কল্যাণ সম্পাদক পদে মোঃ কবির মিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সোহেল মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।





