ভারতীয় পেঁয়াজসহ পিকআপ জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:১০:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার ব্যাটালিয়ান বিজিবি ৫২ এর অভিযানে ২৫শ’ কেজি ভারতীয় পেঁয়াজসহ পিকআপ জব্দ করা হয়েছে। বিজিবির ৫২ এর পৃথক অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন ৩নং দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২,৫০০ কেজি ভারতীয় পেঁয়াজসহ একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত পেঁয়াজ এর মূল্য ৩ লাখ টাকা এবং পিকআপটির মূল্য ৯ লাখ টাকাসহ সর্বমোট মূল্য ১২ লক্ষ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।





