জকিগঞ্জের প্রবাসী বিএনপি নেতার বাঁধ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:১৫:৪৮ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: কুশিয়ারা নদীর বাঁধ সংস্কারে ভারতের বাধা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আরব আমিরাত বিএনপির আহবায়ক ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসাইন।
শুক্রবার জকিগঞ্জের লোহারমহল এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ১৯ বিজিবি ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, যৌথ নদী কমিশনের অনুমোদন না থাকায় ভারতীয় পক্ষ এই আপত্তি জানিয়েছে। অথচ এটি কোনো নতুন প্রকল্প নয়, এটি নিয়মিত রক্ষণাবেক্ষণমূলক বাঁধ মেরামতের কাজ, যা আমাদের এলাকার মানুষের ঘরবাড়ি, ফসল ও জীবনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলছি, জকিগঞ্জের মানুষের ভাগ্যে নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না। আমাদের নদী, আমাদের ঘর, আমাদের জীবন-এসব নিয়ে কেউ যেন উদাসীন না থাকে। আমি পানি সম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি যাতে দ্রুত জেআরসি অনুমোদন নিয়ে কাজটি পুনরায় শুরু করা যায়।





