নবীগঞ্জ কল্যাণ সমিতির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:২০:২৬ অপরাহ্ন

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত নবীগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সঞ্চালনায় সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী তৈরি করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিদ্যালয় পরিবেশ উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক জোরদারে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম, প্রবাসী এওয়র আহমদ, যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বুলবুল আমিন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মালেক, অধ্যক্ষ মোস্তাকিম আলী, বীরেন্দ্র কুমার পাল, তনুজ রায়, ব্যাংকার অলিউর রহমান নাহিদ, বয়েতউল্লাহ, আমিনুজ্জামান জোয়াহির, মাহমুদ হাসান, এস আর চৌধুরী সেলিম, শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ, হাফিজুর রহমান চৌধুরী ও এম এ রহিম তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।





