কমলগঞ্জে অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৮:০২:৩০ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক একটি সেমিনার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ শমশেরনগর এর উদ্যোগে ও শমশেরনগর হাসপাতাল কমিটির সহায়তায় শনিবার সকাল ১০ টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ, শমশেরনগর এর সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচানা করেন দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুসলেহ উদ্দিন, পূর্ব শিংরাউলী জামে মসজিদের ইমাম বিএএফ শাহীন কলেজের শিক্ষক মাওলানা মো. শামসুজ্জামান, কেচুলুটি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সাজ্জাদুর রহমান, শমশেরগর হাসপাতাল কমিটির সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, সহসভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ইমাম মাওলানা মবশ্বির আলী।
বক্তারা শমশেরনগর হাসপাতাল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুরু থেকেই এ হাসপাতালের একটি জাকাত তহবিল রয়েছে। এ তহবিল থেকে জাকাত গ্রহণ উপযোগী অসহায় ও দরিদ্ররা নিয়মিত চিকিৎসা সেবার সহায়তা পায়। শমশেরনগর হাসপাতাল জাকাত তহবিল আরও সমৃদ্ধকরণে ও সুষ্ঠু জাকাত ব্যয়ে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ শমশেরনগর হাসপাতাল কমিটিকে সার্বিক সহায়তা করবে বলেও জানানো হয়।





