কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৮:১৫:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অবৈধভাবে ভারত থেকে সিলেটে নিয়ে আসা বিপুল পরিমাণ পেঁয়াজ জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে নগরীর কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব পেঁয়াজ জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়। এসময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে কালীঘাটের বিভিন্ন দোকানে তল্লাশি অভিযান পরিচালনা করে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
এঘটনায় ১০ থেকে ১১ জনকে আসামি করে কোতোয়ালী মাডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।





