বাঘরখলায় আনোয়ারা বেগম-রফিকুল বারী ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৮:২৩:১৭ অপরাহ্ন

বাঘরখলায় আনোয়ারা বেগম-রফিকুল বারী ফাউন্ডেশন এবং ইনক্লুসিভ আই হসপিটালের যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির শনিবার অনুষ্ঠিত হয়।সাবেক সচিব জয়নুল বারীর তত্ত্বাবধানে বাঘরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে ইনক্লুসিভ আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক দল চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় প্রায় ২৫০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করেন। যাদের প্রয়োজন ছিল তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া ২৮ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ইনক্লুসিভ আই হসপিটালে ভর্তি করা হয়েছে।
এ সময় সিলেট ইনক্লুসিভ আই হসপিটালের পরিচালক আব্দুল মুমিত, সিলেট সরকারি পাইলট স্কুলের সাবেক শিক্ষক সাদিকুল হাসান চৌধুরী এবং গ্রামের মুরব্বি সাজিদ আলি, মুক্তার আহমেদ, মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন। ফ্রি চক্ষু ক্যাম্পে ভলন্টিয়ার হিসেবে সার্বিক সহযোগিতা করেন আরাফাত দোহা, গোলাম আজাদ, আহাদ, সাইফ, সাদমান, সামি, রিহা এবং দিয়া। বিজ্ঞপ্তি





